Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আখাউড়া সীমান্তে ২ কোটি ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৯:০৪

ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৫ এপ্রিল) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী দেবগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি জব্দ করেছে। শনিবার বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ আখাউড়া বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে বিজিবি টহলদল ২৭৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা টাকা।

বিজ্ঞাপন

তিনি জানান, জব্দকৃত শাড়িগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর