Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৫:১০ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১৭:২০

জব্দ হওয়া ভারতীয় শাড়ি।

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

বুধবার (১৭ জুন) সকালে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) শিবেরবাজার বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত শিবেরবাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর