Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ২১:০৮

গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামি।

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া থানার একটি মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৪ জুন) র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মুন্সির মসজিদ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয়নাল আবেদীন রাশেদ হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কামাল সওদাগরের ছেলে।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, পটিয়া থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত জয়নাল আবেদীন রাশেদকে দু’টি ধারায় পৃথকভাবে ১২ বছর ও ৮ বছরের কারাদণ্ড এবং মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর