Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মশা তাড়াতে জ্বালানো তুষের আগুনে পুড়ল ৭ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ০০:২৬

মশা তাড়াতে জ্বালানো তুষের আগুনে পুড়ল সাতটি ঘর। ছবি: সংগৃহীত

নীলফামারী: জেলার ডোমার পৌরসভার মাদরাসা পাড়া এলাকায় মশা তাড়াতে জ্বালানে তুষের আগুনে পুড়ে গেছে সাতটি ঘর।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত আব্দুল হাই মাস্টারের দুই ছেলে ডোমার বাজারের জুতা ব্যবসায়ী মো. আব্দুল ওয়াজেদ আনছারি (৪০) ও বাদাম ব্যবসায়ী মো. আব্দুল ওয়ারেছ আনছারি (৪৫)।

স্থানীয়দের ভাষ্যমতে, তাদের মা মোছা. খাদিজা বেগম (৬৫) মাগরিবের নামাজের আগে মশা তাড়ানোর জন্য তুষে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। পরে তিনি নামাজে দাঁড়ালে সেই আগুন পাশের একটি চিপসের প্যাকেটের সংস্পর্শে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তা ঘরে ছড়িয়ে পড়ে এবং আশপাশের ঘরেও বিস্তার লাভ করে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আগুন নেভাতে সহযোগিতা করে।

ডোমার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রায় তিনি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর