Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পীর হত্যা মামলায় জামায়াত নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২০:০৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ২১:২৯

নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আলোচিত পীর আব্দুর রহমান শামীম ওরফে জাহাঙ্গীর হত্যা মামলায় দলের নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় কুষ্টিয়া শহর জামায়াতের কার্যালয়ে দৌলতপুর উপজেলা জামায়াত এ সংবাদ সম্মেলনের করে।

লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী খাজা আহমেদকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শামীম হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

বিজ্ঞাপন

বেলাল উদ্দিন আরও বলেন, খাজা আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

তিনি বলেন, জামায়াত বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না। শামীমকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারও নিন্দা জানাই। হামলার সময়কার ভিডিও ফুটেজে বিএনপির স্থানীয় কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, অতীতেও রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় জড়ানোর নজির রয়েছে, যা নতুন প্রজন্ম মেনে নেবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, দৌলতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি ও যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশসহ অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর