Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্রসহ বনদস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৯:০৫

অস্ত্রসহ আটক হওযা বনদস্যু।

বাগেরহাট: সুন্দরবনে পৃথক দুইটি অভিযানে অপহৃত দুই জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। একইসঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘দস্যু দমনে সুন্দরবনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে ১৫ এপ্রিল মোংলার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খালসংলগ্ন এলাকা থেকে মাছ ধরার সময় অপহৃত দুই জেলেকে ১৬ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে মূর্তি খাল এলাকা থেকে উদ্ধার করা হয়। অভিযানের সময় অপহরণকারীরা পালিয়ে যায়। অন্যদিকে, শ্যামনগর থানার হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি একনলা বন্দুক ও নয় রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সদস্য হিসেবে দস্যুতা করে আসছিলেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর