Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ২৩:৫৪

কুষ্টিয়া: জেলার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজানগ্রাম ও গজনবীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দুই এলাকার কয়েকটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলায় প্রায় ২০ জন আহত হন এবং প্রায় ৩০টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর