Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৯

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংর্ঘষে নিহত ১

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এরশাদ উল্লাহ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ আরও ৯ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এরশাদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুমারীকুল এলাকার বাসিন্দা।

আহতরা হলেন— মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. আলমগীর (৪৫), রোকেয়া (৭০), মো. হাসান (৩৫), মো. ফাহিম (১৮) মো. শামিম, ইশা (২৬) ও বেলাল (৪৮)।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষার শেষে শিক্ষার্থীরা সিএনজি অটোরিকশাযোগে হাটহাজারীতে আসার পথে চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে গুরুতর আহত হন সিএনজি অটোরিকশার চালক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অটোরিকশাচালক এরশাদের মৃত্যু হয় ।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কান্তি মজুমদার বলেন, ‘নিহত এরশাদ ঘটনাস্থলে মারা যান। অপর আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে একজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।’

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত ও আটজন গুরুতর আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর