Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৫:৫৯

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের লোকমানপুর বাজার রেলস্টেশনের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. ফারুক আলী (৩৮)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে লোকমানপুর বাজার রেলস্টেশন থেকে প্রায় ২০০ গজ পূর্ব দিকে রেললাইনের ওপর এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সাগরদাঁড়ি’ ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর