সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে ইঞ্জিনচালিত ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে সাগর নামের ৩২ বছর বয়সি এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার গারুদহ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সামনে একটি ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী সাগর গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।