Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজার ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ০০:৩৭

কক্সবাজার: চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের কালুর দোকানের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বাজারঘাটা এলাকা ঘুরে ভোলা বাবুর পেট্রোল পাম্প এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান নয়নের নেতৃত্বে প্রায় ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে সাইফুর রহমান নয়ন বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলার ঘটনা নিন্দনীয়। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আয়োজকেরা জানান, সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে কর্মসূচি শেষ হয়।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর