Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে অটোরিকশাসহ প্রতারক চক্রের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৯

গ্রেফতার হওয়া প্রতারক চক্রের সদস্য।

ঢাকা: রাজধানীর রমনা এলাকা থেকে একটি অটোরিকশাসহ সুমন হাওলাদার (২৪) নামের প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগ রমনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে চোরাই একটি অটোরিকশাসহ প্রতারক চক্রের সক্রিয় সদস্য সুমন হাওলাদারকে আটক করে।

আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর