Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৬:২৫

জব্দকৃত মদ

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানের সময় মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে নগরীর ইপিজেড থানার আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত এলাকা ত্যাগ করায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিদেশি মদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর