Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর মেডিকেলে হামে আরেক শিশুর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল তিনজনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ১১:১৭

রংপুর: রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ দিনে এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু ভর্তি হয়েছে।

রোববার (৩ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় আট মাসের শিশু হাসান। হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম তানভীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ দিনে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যুর ঘটনা এটি।

শিশু হাসানের অবস্থা শনিবার রাতে পর্যন্ত স্থিতিশীল ছিল বলে জানিয়েছেন চিকিৎসক আ ন ম তানভীর চৌধুরী। রাতে খাওয়ানোর পর হঠাৎ করে তার অবস্থার অবনতি হয়, এরপর রোববার সকালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

মৃত শিশু হাসানের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের সাপ্টিবাড়ি। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাম কর্নারে ভর্তি করা হয়েছিল। শিশুটির বাবা রাকিব মিয়া জানান, ঈদুল ফিতরের পর থেকেই ছেলে অসুস্থ ছিল। লালমনিরহাট হাসপাতালে কয়েকবার ভর্তি করানো হলেও অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে আনা হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আট শিশু। একই সময়ে হাম কর্নার থেকে ছাড়পত্র পেয়েছে ১২ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ৩৪ শিশু।

এ ছাড়া অন্তর্বিভাগে মোট চিকিৎসা পাওয়া রোগীর সংখ্যা ১৭৬। চিকিৎসকদের মতে, যেসব শিশু ভর্তি হচ্ছে তাদের মধ্যে জ্বর, ফুসকুড়ি, সর্দি ও কাশির উপসর্গ দেখা যাচ্ছে। শুধু শিশু নয়, হাসপাতালে দুই নারী ও এক পুরুষ রোগীও চিকিৎসাধীন আছেন, যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছর।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর