Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৫৯

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৫:৪২

হাম রোগের প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৫৯ শিশু।

সোমবার (১১ মে) বিকেল স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে সবারই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে।

এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৫৯ শিশুর মধ্যে নিশ্চত হামে ১১৮ শিশু এবং সন্দেহজনক হামে ১৩৪১ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ৫০০ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৬৯৮৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫ হাজার ৯৮০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩১ হাজার ৯৯২ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪১৫ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৫০ জন এবং নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর