Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুন্দরবন থেকে লোকালয়ে আসা দু’টি বিষধর সাপ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ১৫:১৯

উদ্ধার হওয়া সাপ।

বাগেরহাট: সুন্দরবন থেকে মোংলার জয়মনিতে লোকালয়ে আসা দু’টি বিষধর সাপ উদ্ধার করেছে সিপিজি, ভিটিআরটি, ওয়াইড টিম এবং বন বিভাগের সদস্যগণ।

বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে এ সাপ উদ্ধারের ঘটনা ঘটে। উদ্ধারের পরই পুনরায় সাপ দু’টোকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধারকারী দল সিপিজি’র টিম লিডার নান্টু গাজী জানান, বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে বাগেরহাটের মোংলার জয়মনির কাটাখালি এলাকার সুজিত মণ্ডলের বাড়িতে একটি বিষধর পদ্মগোখরা সাপ দেখতে পায়। পরে তাদের টিমকে খবর দিলে তারা গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করে। এর আগে, একই গ্রামের সরকির খাল এলাকার মান্নান ফরাজির বাড়ি থেকে কিং কোবরা সাপ উদ্ধার করা হয়। সাপ দু’টো নিরাপদেই সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মহিম ইসলাম বলেন, ‘ইদানীং সুন্দরবন থেকে প্রায়ই সাপ ও হিংস্র প্রাণী লোকালয়ে চলে আসছে। এর ফলে আমাদের আতংকের মধ্যে থাকতে হচ্ছে। বৃষ্টির মৌসুমে সুন্দরবনের ভিতরে পানি জমার কারণে হয়তো এই সব বণ্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।’

টাইগার টিমের বৃষ্টি বৈরাগী বলেন, ‘আগে স্থানীয়রা এসব বন্যপ্রাণীদেরকে আতংকিত হয়ে মেরে ফেলতো। এখন আর তারা না মেরে রেসকিউ টিমকে খবর দেয়। পরে আমরা উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করি।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর