Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালিশি বৈঠক করতে এসে আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৪:১১ | আপডেট: ১৪ মে ২০২৬ ১২:৫৯

গ্রেফতার কাজী জাহানারা পারভীন।

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে গ্রেফতার হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।

মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।

এর আগে, সোমবার (১২ মে) রাতে থানার গোল চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠক করতে এসেছিলেন জাহানারা পারভীন। এসময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপাসহ আরও কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তিনি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’ বলে স্লোগান দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি রেজাউল করিম রেজা বলেন, রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় জাহানারা পারভীনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর