Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় খাল খনন প্রকল্পের এক্সাভেটরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৭:২৩ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:৪১

আগুনে পোড়া এক্সাভেটর।

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত এক্সাভেটরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় চালক ও নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং বেঁধে রাখার অভিযোগ উঠেছে।

বুধবার (১৩ মে) দিবাগত গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ৮-১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে খাল খনন প্রকল্প এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে এক্সাভেটরের চালক ও নৈশপ্রহরীদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল ও দু’টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এরপর দুর্বৃত্তরা খননকাজে ব্যবহৃত দু’টি এক্সাভেটরে আগুন লাগিয়ে দেয়। একইসঙ্গে মেশিনে ব্যবহৃত চারটি ব্যাটারিও খুলে নিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

নৈশপ্রহরী বিদ্যুৎ জানান, রাত প্রায় ১টার দিকে ১০-১২ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে তাদের বুকে অস্ত্র ঠেকিয়ে মারধর শুরু করে। পরে এক্সাভেটরের ব্যাটারি খুলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোল্লা জাকির হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা চালকদের মারধর করে এক্সাভেটরে আগুন দেয় এবং মোটরসাইকেল, মোবাইলফোন ও ব্যাটারি নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক্সাভেটরের মালিক থানায় অভিযোগ দিতে এসেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’