Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৬ ২০:০২ | আপডেট: ১৫ মে ২০২৬ ২২:০৩

প্রতীকী ছবি।

নোয়াখালী: জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের বাবা।

স্থানীয়রা জানান, বিকেলে বসতবাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়তে ওঠেন মো. ইসলাম। এ সময় হঠাৎ তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়ার ওছখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. কবির হোসেন বলেন, ‘বিষয়টি পুলিশকে কেউ জানায়নি। তিনি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানান।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর