Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ঠিকাদার গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৬:৩১ | আপডেট: ১৯ মে ২০২৬ ১৯:২৩

খুলনা থানা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা খাদ্য পরিবহণ (সড়ক পথ) ঠিকাদার সমিতি দখল নিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শেখ হারুনুর রশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে নগরীর খান জাহান আলী রোড শান্তিধাম মোড় আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় অফিস ভবনে এ ঘটনা ঘটে। আহত ঠিকাদার খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা শেখ আব্দুর রউফের ছেলে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষ হারুনুর রশিদকে গুলি করে। কারা গুলির ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত হারুনার রশিদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর