Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১০:২৫

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আরাফাত রহমান ও মোহাম্মদ আলী। তারা স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই শিশু। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর পাড়ে তাদের পরিহিত পোশাক দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। একপর্যায়ে পুকুরে নেমে সন্ধান চালিয়ে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরে দ্রুত তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর