Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে ১ম বর্ষের ক্লাস শুরু ২৮ জুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ২৩:৪৭ | আপডেট: ২১ মে ২০২৬ ২৩:৪৮

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা: প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ১ম বর্ষ (বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) কোর্সের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অভ্যন্তরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে একই দিন (২৫ জুন) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগীয় পরিচিতি সভা, কোর্স রেজিস্ট্রেশন এবং বিভিন্ন একাডেমিক বিষয়াবলী সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে। এরপর আগামী রোববার (২৮ জুন) থেকে সকল বিভাগে নতুন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে।

বিজ্ঞাপন

ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্টসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এছাড়া, ১ম বর্ষ, ১ম টার্মে ভর্তিকৃত সকল নবাগত শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত তারিখে হলে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন এবং পরিচিতি সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ২৫ জুন সকাল ৯টার মধ্যে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর