Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৪:৩০ | আপডেট: ২৩ মে ২০২৬ ১৫:৪১

সুনামগঞ্জের সংঘাতের চিত্র।

সুনামগঞ্জ: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ মে) দুপুরের দিকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় এক ঘণ্টাব্যাপী চলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দীর্ঘদিনের বিরোধের জেরে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা আরও জানায়, এর আগেও বিভিন্ন সময়ে এ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের কারণেই এলাকায় বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর