Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা বহিষ্কার

চবি করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৬ ১৬:৫৩

আব্দুল্লাহ আল সাকিফ রহমান।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফ রহমানকে তরুণীর সঙ্গে নিজ বাসায় আটক করার ঘটনায় সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাকিফ রহমানকে ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বহিষ্কৃত সাকিফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে শনিবার (২৩ মে) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন জোবরা এলাকায় নিজ ভাড়া বাসায় এক তরুণীর সঙ্গে স্থানীয়দের হাতে আটক হন সাকিফ রহমান। এ সময় তাকে মারধরের অভিযোগও ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার শুরু হয়।

সারাবাংলা/এমআর/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর