Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে মাদকসহ ২ কারবারি গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৬ ১৮:১১

গ্রেফতার হওয়া দু’জন।

হিলি: দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ পৃথক দুইটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাফেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
​
গ্রেফতারকৃত আসামিদের আজই যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
​
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার ওসির নির্দেশনায় পুলিশের পৃথক দু’টি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. আরমান আলীকে (২৬) উপজেলার বলরামপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি বলরামপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া উপজেলার দেবখন্ডা এলাকায় অভিযান চালিয়ে মো. আসাদুজ্জামান বুদাকে (৪৯) ২৮ পিস মাদকজাতীয় ট্যাবলেট ট্যাফেনটাডলসহ গ্রেফতার করা হয়। তিনি দেবখন্ডা গ্রামের মৃত কোবাদ হোসেন ও শেফালী বেওয়ার ছেলে। তার বিরুদ্ধেও একই আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
​
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ‘এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে পুলিশের এই মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

 

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর