Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৬:০৭ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৪

মরদেহ। প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানা এলাকায় অবস্থিত রয়েল পার্ক নামে একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দু’জন হলেন কোতয়ালী থানা এলাকার আসকার দিঘিরপাড়ের নিয়াজ আলীর ছেলে মোহাম্মদ রিপন (৪৭) ও লাভ লেনের রাবেয়া রহমান গলির সোনিয়া (৩০)। সোনিয়া মোহাম্মদ রিপনের দ্বিতীয় স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, ‘নিহতরা রবিবার (৩১ মে) দুপুরে রয়েল পার্ক নামে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন। আজ সোমবার তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করতে পারে। নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর