Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ১৭:৪৩ | আপডেট: ১ জুন ২০২৬ ২০:৩৩

চলছে অভিযান।

নোয়াখালী: নোয়াখালীতে ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চারটি বাস কাউন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। এ ছাড়াও, সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন এবং বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সারা, ইকোনা, লাল সবুজ ও একুশে পরিবহণের কাউন্টারসহ চারটি বাস কাউন্টারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

যাত্রীদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর