Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, ওসি ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৫:৩২ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৬:১০

প্রত্যাহার হওয়া ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম

নোয়াখালী: জেলার সদর উপজেলায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন।

এর আগে, শনিবার (৬ জুন) দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের পর নোয়াখালীর সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।

বিজ্ঞাপন

একই আদেশে ফেনীর সোনাগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন বলেন, ‘সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর