Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাইবান্ধায় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২১:৩০

গাইবান্ধায় মদপানে যুবকের মৃত্যু

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অতিরিক্ত মদ পান করে সোহাগ মন্ডল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অবস্থায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৭ জুন) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মন্ডল মারা যান।

সোহাগ মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের ছেলে।

এ ঘটনায় মজিবর রহমান (৪০) ও সৈকত মন্ডল (৩৫) নামের আরও দুইজন অসুস্থ অবস্থায় একই হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে দেশী মদ পান করে অসুস্থ হয় সোহাগ, সৈকত ও মজিবর। রাতেই তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর