Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৪:৩৬ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৭:০২

দুর্ঘটনাকবলিত বাস।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গভীর খাদে উলটে পড়লে চারজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকাল যাত্রীবাহী বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বৈশামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উলটে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল বাতেন বলেন, ‘লোকাল বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও জানান, ‘উদ্ধার কাজ শেষ হওয়ায় বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর