Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৮:১১ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ১৮:৩১

খাদে পড়া বাসে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

ফরিদপুর:  ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে।

রোববার (০২ আগস্ট) বিকেল ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীর দশমিনাগামী দশমিনা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি একটি খাদে পড়ে গেলে যাত্রীরা আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর