Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৭:৫৪

প্রতীকী ছবি।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আবু তাহের (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত আবু তাহের সদর উপজেলার পশ্চিম হাসলী গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের অটোরিকশায় করে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বেউথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আবু তাহের গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর