Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ

লোকাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ২০:২৯ | আপডেট: ১১ জুন ২০২৬ ২১:৪৯

জব্দ হওয়া সিরাপ।

হিলি: দিনাজপুরের হাকিমপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও অননুমোদিত যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৬ হাজার ২৪০ টাকা। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
​
পুলিশ জানায়, বুধবার (১০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর পৌরসভার রাউতারা গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই গ্রামের মাহফুজার রহমান মিলন ও আরিফুল হাসান নামের দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে মিলনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৩৭৬ বোতল জিনসি, এবং ৭৬৮ বোতল একে এল-ওয়ান সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ওসি জাকির হোসেন জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এসব সিরাপ মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে হাকিমপুর থানায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই ওমর ফারুককে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর