Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে বিড়ি আনতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ২৩:৫৫ | আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:১৯

গুলিতে নিহত মুজিবুর রহমান

সিলেট: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি- নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত যুবক সীমান্তে চোরাচালানের ব্যবসায় জড়িত। শুক্রবার বিকেলে ৮/৯ জন যুবক সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে বের হয়ে ভারতীয় নাসির বিড়ি নিয়ে আনতে গেলে তিন যুবকের মধ্যে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং সঙ্গে থাকা ওপর ২ জন পালিয়ে এলেও ১ জনের হাতে গুলি লেগে গুরুতর আহত হয়। বর্তমানে বিএসএফের ক্যাম্পে নাসির বিড়িসহ যুবকের মরদেহ পড়ে আছে।

এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর