Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে অ্যাম্পুলসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৫:১৭ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৭:৪৬

গ্রেফতার হওয়া চারজন।

হিলি: দিনাজপুরের হাকিমপুরে ৩০টি অ্যাম্পুলসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুর ২টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন, হাকিমপুর থানার মামলা নম্বর-১৮, ধারা-৩৬ (১) সারণির ৮ (খ)-৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ নম্বর আসামির বাড়ি থেকে এই মাদক উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন মো. শফিকুল ইসলাম (৫৫), মহিদুল ইসলাম (২৭), মো. শামীম (২৫) ও মো. মারুফ (২২)।

ওসি জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয় এবং সোমবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর