Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় দাদি-নাতনিকে হত্যা, জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৬ ১৪:১৫

পাবনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

পাবনা: জেলায় আলোচিত দাদি-নাতনিকে ধর্ষণ ও হত্যার ঘটনার মূল হোতা শরিফের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে দাশুরিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে কালিকাপুর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সর্বস্তরের জনগণ।

এ সময় বক্তারা দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণের পর হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি করেন। এছাড়াও দেশে শিশু ধর্ষক ও বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন তারা।

বিক্ষোভ চলাকালে রাস্তা দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ঈশ্বরদীর কালিকাপুরে ঘরে ঢুকে দাদিকে হত্যা এবং নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শরিফকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর