Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেলতে গিয়ে নিখোঁজ, পাটখেতে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৯:১৮ | আপডেট: ২০ জুন ২০২৬ ২২:১৯

শিশু সানজিদা।

রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক নাবালিকা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জুন) দুপুরে আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া সংলগ্ন ডালিয়া ক্যানেলের পাশে একটি পাটখেত থেকে সানজিদা (৯) নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সানজিদা ওই এলাকার সাইদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। খেলার একপর্যায়ে সে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন রাতভর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার দুপুরে স্থানীয়রা পাটখেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে দ্রুত খবর দেয় পরিবারের সদস্যদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে কিছু বলছি না।’

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর