Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:৪৮

শিশু তাসকিয়া।

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পরে তাসকিয়া (৭) নামের এক মেয়ে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগও দেন তার পরিবার। আজ সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে তাসকিয়ার পরিবার মরদেহ সনাক্ত করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহসহ জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর