Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ২০:২৯

প্রতীকী ছবি।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া গ্রাম থেকে আলিফা আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আলিফা ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আলিফাকে ঘরে বসে মোবাইলফোনে গেম খেলতে দেখে তার দাদা বাড়ির পাশের একটি দোকানে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের কাঠের আড়ার সঙ্গে আলিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আলিফাকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

স্বজনদের দাবি, আলিফা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিল।

বিজ্ঞাপন

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর