Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ২১:২৭

উদ্ধারকৃত মাদকদ্রব্য।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, এস্কাফ সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী চিকনির হাট এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি’র নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওয়ালিদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার ৭০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪১ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং এক বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজিবি আরও জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ‘নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।’

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর