Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে শিশু তানিশার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৮:৪৩ | আপডেট: ২৪ জুন ২০২৬ ২১:৫৯

শিশু তানিশা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নবীননগর গ্রামে বিদ্যুতায়িত হয়ে তানিশা (২) নামের এক শিশু মারা গেছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে সে মারা যায়। তানিশা নবীননগর গ্রামের শাহিন আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে পাশের বাড়িতে যায় তানিশা। সেখানে চার্জে থাকা একটি ইজিবাইকের ভেতরে খেলা করার সময় চার্জিং লাইনের বিদ্যুৎসংযোগের লিকেজ থেকে সে বিদ্যুতায়িত হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে ‘মৃত’ ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে শিশুটির মৃত্যুর বিষয়ে জেনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর