Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পানির মটর খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৮:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২৬ ২১:৫৮

ওই কিশোরের মৃত্যুর ঘটনায় শোকগ্রস্ত তার পরিবারের সদস্য ও স্বজনেরা।

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানির মটর খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাশিদুল শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের কর চাঁদপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদুল শেখ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের করম চাঁদপুর গ্রামের রফিক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদুল একই গ্রামের মোস্তফার বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। বুধবার দুপুরে ওই বাড়ির পানির মোটর খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রাশিদুল।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই কিশোরের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. রোকনুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই রাশিদুলের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর