Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় পদ্মার চরে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব, গুলিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৭:১৯ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৯:১৮

প্রতীকী ছবি।

পাবনা: পাবনায় পদ্মা নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঞ্জু শেখ (৩৫) নামের এক যুবক গুলিতে নিহত হয়েছেন।

‎শুক্রবার (২৬ জুন) দুপুরের দিকে সদর উপজেলার চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত মঞ্জু শেখ সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে।

‎এলাকাবাসী সূত্রে জানা গেছে, চরতারাপুরের চর এলাকা জোতকাকুড়িয়ায় কলাবাগান এলাকার পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালেও এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আজকে সকালে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

বিজ্ঞাপন

‎পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিতে মঞ্জু শেখ নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর