Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতায়িত হয়ে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে

‎স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৮:৫৬ | আপডেট: ৩০ জুন ২০২৬ ২০:০৮

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

ভোলা: জেলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবুল কালাম (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পন্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবুল কালাম ওই একই বাড়ির বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। এবং আহত মোশাররফ বিদেশ ফেরত। সম্প্রতি তিনি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ ও স্বজনরা জানান, বৃষ্টির মধ্যে আবুল কালাম ও মোশাররফ তারা দুই ভাই মিলে বাড়ির সামনের নিজস্ব বাগান থেকে একটি সুপারি গাছ কাটছিলেন। এ সময় হঠাৎ গাছটি পাশে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক ক্যাবলের সঙ্গে লেগে দুই ভাই বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি আশেপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর পৌনে ১টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু দু’জনের মধ্যে আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন বলেন, ‘বিদ্যুতায়িত গুরুতর আহত দুই রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে আমরা মৃত পেয়েছি। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর