Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ী‌তে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৫:৫৬ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১৮:৫৪

দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান।

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে নিহত পিকআপ চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে থাকায় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হলে দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নিহত চালকের পরিচয় জানা যায়নি। প‌রিচয় শনাক্তসহ এ বিষ‌য়ে পরবর্তী আইনানুগ ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়েছে।’

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর