Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিকদের ছাড়াতে মুক্তিপণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৯:৫৯

রাবার বাগান। প্রতীকী ছবি।

কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আলিক্ষ্যং রাবার বাগানের বাসা থেকে অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিকদের উদ্ধারে তিন দিন পেরিয়ে গেলেও সফল হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শ্রমিকদের ছাড়াতে মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা বলে জানা গেছে।

শনিবার (৪ জুলাই) রাতে অপহৃত শ্রমিকদের ছাড়াতে তাদের পারিবারের কাছে প্রথমে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহৃতরা হলেন-মো. জমির উদ্দিন (৪০), মো. ইসহাক (৩৭), মো. জাকারিয়া (৩০), মো. মুবিন (২৪), মো. ইয়াছিন (২৭) নুর মোহাম্মদ এর ছেলে মোহাম্মদ নুর । জমির উদ্দিন, ইসহাক ও জাকারিয়ার তারা আপন ভাই ও তাদের পিতার নাম জাফর আলম বলে জানা যায়। অপর দুজনের পিতার নাম এখনও জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, অপহৃতরা কক্সবাজারের উখিয়ার মধুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। প্রায় ১৫ দিন আগে জীবিকার সন্ধানে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। সর্বশেষ তারা স্থানীয় কাওছারের রাবার বাগানে যোগ দিয়ে একদিন কাজ করার পর সন্ধ্যায় স্টাফ বাসায় ফেরেন। এরপর গত শুক্রবার (৩ জুলাই) রাতে সাড়ে নয়টায় ওই বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিক অপহরণের শিকার হন।

কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুক্তিপণ দাবির বিষয়টি আমরা জেনেছি। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকা দাবি করা হলেও এখন ১ লাখ ৮০ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে তথ্য পেয়েছি। এছাড়া অপহরণকারীরা শ্রমিকদের নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে পাশের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গহীন বনে নিয়ে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘অপহৃতদের সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। তবে বিভিন্ন সূত্রে তাদের অবস্থান ও মুক্তিপণের দাবির বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের নিরাপদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর