Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চকরিয়াতে পাহাড়ধসে ভাই-বোন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৪:৪১ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ১৬:৪১

পাহাড়ধস। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত দুই শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো রুমি আক্তার (১৫) ও মোহাম্মদ তৌসিফ (১০)। রুমি ওই গ্রামের মোহাম্মদ কাজলের মেয়ে ও বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। আর তৌসিফ আবদুল মজিদের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা চাচাতো ভাই-বোন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত দুইদিন ধরে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হলো।’

বিজ্ঞাপন

পাহাড়ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারও।

এ নিয়ে গত চারদিনে কক্সবাজারে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরেই প্রাণ হারিয়েছেন ১৩ জন রোহিঙ্গা।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর