Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৬ ০৮:৫০ | আপডেট: ১২ জুলাই ২০২৬ ১০:২৪

হরিণ শিকারিদের পেতে রাখা ছিটকা ফাঁদে আহত বাঘিনী

খুলনা: সুন্দরবনে ফিরছে হরিণ শিকারিদের পেতে রাখা ছিটকা ফাঁদে আহত বাঘিনী।

রোববার (১২ জুলাই) সকালে সব প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের উপস্থিতিতে সুন্দরবনের আন্দার মানিক সংলগ্ন এলাকায় অবমুক্ত করা হবে বাঘিনীটিকে।

গত ১০ জুলাই গাজীপুর সাফারি পার্কের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড পরীক্ষা-নিরীক্ষা শেষে বাঘটিকে সুস্থ এবং বনে উন্মুক্ত করার উপযোগী বলে সার্টিফিকেট দিয়েছে। সুন্দরবনে অবমুক্ত করার পর বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণ করবে বন বিভাগ। এ জন্য বিচরণ এলাকায় প্রায় ৮ কিলোমিটারজুড়ে প্রাথমিকভাবে ২০টি ট্র্যাপ ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

বিজ্ঞাপন

খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল বলেন, ‘গেল ছয় মাস সাফারি পার্কের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে আমরা বাঘটির দেখভাল করেছি। বাঘটি এখন শতভাগ সুস্থ। রোববার সকালে খুলনা থেকে নদীপথে বাঘিনীকে আন্দার মানিক ইকোট্যুরিজম কেন্দ্রে নেওয়া হবে এবং সেখান থেকেই তাকে বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শরকিরখালের অদূরে শিকারিদের পেতে রাখা হরিণ ধরার ছিটকা ফাঁদে আটকে পড়ে বয়স্ক বাঘিনীটি। গুরুতর আহত অবস্থায় ৪ জানুয়ারি বন বিভাগের বিশেষজ্ঞ দল সেটিকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর