Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৬:০৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৭:০৮

গ্রেফতার হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত সোনা।

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ১৬০ গ্রাম সোনাসহ এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও ডিজিএফআই। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার (১৩ জুলাই) সকালে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমকালে এক যাত্রীর দেহ তল্লাশি করে এ সোনা উদ্ধার করা হয়।

আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। তিনি দুবাই থেকে একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি বলেন, ‘সোমবার সকালে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি করে পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা উক্ত সোনা উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।’

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিজিএফআই ও এনএসআইয়ের যৌথ অভিযান শেষে উদ্ধারকৃত সোনা বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর