Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১১:১০

কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়ক মন্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিন কে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো ও সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ফুলবাড়ির গোড়ক মন্ডল এলাকার নিহতের স্ত্রী নুর নাহার, শাশুড়ি ছকিনা বেগম, শ্বশুর নুর মোহাম্মদ ও স্ত্রীর প্রেমিক গফুর।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়ক মন্ডল গ্রামে স্ত্রী নুর নাহার তার স্বামী কেতাব উদ্দিনকে দাওয়াত খাওয়ানোর কথা বলে কৌশলে প্রেমিকের বাড়িতে নিয়ে যান। সেখানে নুর নাহার তার পিতা-মাতা এবং প্রেমিক মিলে কেতাব উদ্দিনকে হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ ফেলে রাখেন।

বিজ্ঞাপন

এ হত্যাকাণ্ডের পরদিন ১৯ এপ্রিল কেতাব উদ্দিনের পিতা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর